Have Any Issue? Contact Us Discussion Group

সত্যিই কি আপনার ফেইসবুক একাউন্ট টি ২৮ তারিখ লক হয়ে যাবে? Two-factor Authentication কি,কিভাবে কাজ করে?

২৮ তারিখের সিকিউরিটি আপডেট নিয়ে বিভ্রান্তিতে পড়ার কোনো দরকার নেই এটা শুধুই একটা সিকিউরিটি চেকাপ মাত্র ।

 

সত্যিই কি আপনার ফেইসবুক একাউন্ট টি ২৮ তারিখ লক হয়ে যাবে
Techno Riad

সত্যিই কি আপনার ফেইসবুক একাউন্ট টি ২৮ তারিখ বন্ধ হয়ে যাবে?

উত্তরঃ না


আসুন বিস্তারিত জেনে নেয়া যাক... 

সম্প্রতি ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়ে, তা হলো আগামী ২৮ তারিখের মধ্যে ফেসবুক একাউন্টে two-factor authentication চালু না করলে একাউন্ট টি লক হয়ে যাবে। যা সম্পূর্ণ একটি গুজব।

 এটি নিয়ে বিভ্রান্তিতে পড়ার কোনো দরকার নেই,এটা শুধুই একটা সিকিউরিটি চেকাপ মাত্র ।

Two-Factor Authentication কি? 

Two-Factor Authentication হলো ২ টি পাসওয়ার্ড ব্যাবস্থা। মানে এক দরজাই ২ টি তালা। একটি পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও আরেকটি পাসওয়ার্ড আপনাকে সুরক্ষিত রাখবে। সাধারণত আপনার পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আপনার প্রয়োজনীয় আকাউন্ট সাইন ইন করবেন তখন আপনার মোবাইল এ আরেকটি কোড পাঠিয়ে দেওয়া হবে, সেই কোডটি সাইট এ প্রবেশ করানর পর আপনার আকাউট সফল ভাবে লগ ইন হবে। তো কোনো কারনে আপনার পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও আপনার আকাউন্ট এ লগিন করতে পারবেনা কেও। কারন তার কাছে আপনার ফোন থাকবে না যেখানে দ্বিতীয় পাসওয়ার্ড সেন্ড করা হবে এবং এই ২য় পাসওয়ার্ড প্রত্যেক বার ই আলাদা আলাদা। আমি মনে করি Two-Factor Authentication প্রতিটি সুরক্ষিত আকাউন্ট এর জন্য গুরুত্বপূর্ণ

কাদের জন্য Two-factor authentication?

ফেসবুক কতৃপক্ষ কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাবহারকারীদের Two-factor authentication চালু করার জন্য বলেছে। যেমনঃ ফেসবুক সেলিব্রিটি, উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ আরও অনেক।

আপনার Two-factor authentication চালু করা কতোটা জরুরী?

Two-factor authentication চালু করলে একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে। আবার চালু না করলে যে লক হয়ে যাবে এমনটাও নয়। আপনি যদি মনে করেন যে আপনার একাউন্ট টি হ্যাক হওয়া বা ঝুকিপূর্ণ, তাহলে Two-factor authentication চালু করে রাখতে পারেন।


অত্যন্ত সহজ ভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তারপরও না বুঝলে কমেন করে জানাবেন। আশাকরি বোঝাতে পারবো।


Hashtag:

#Two-factor-authentication #facebook_id_Lock #techno_riad


إرسال تعليق

Thanks for comment
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.